সুশাসন নিশ্চিত করতে আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে : ওম বিড়লা
জয়পুর, ১৫ জুলাই (হি.স.): সুশাসন নিশ্চিত করতে আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, জোর দিয়ে বললেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি বলেছেন, সময় দ্রুত বদলাচ্ছে এবং মানুষ এখন দায়িত্বশীল জনপ্রতিনিধিদের পাশাপাশি সংবেদনশীল, স্বচ্ছ
ওম বিড়লা


জয়পুর, ১৫ জুলাই (হি.স.): সুশাসন নিশ্চিত করতে আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, জোর দিয়ে বললেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি বলেছেন, সময় দ্রুত বদলাচ্ছে এবং মানুষ এখন দায়িত্বশীল জনপ্রতিনিধিদের পাশাপাশি সংবেদনশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রত্যাশা করে। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রাজস্থান বিধানসভার ৭৫-তম বার্ষিকী উপলক্ষে জয়পুরে আয়োজিত ‘বিধায়ী গৌরব যাত্রা’-র উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে লোকসভার অধ্যক্ষ বলেন, বিধানসভাগুলি গণতান্ত্রিক মঞ্চ হিসেবে কাজ করে, যেখানে জনগণের চ্যালেঞ্জ, আকাঙ্ক্ষা, উন্নয়ন এবং উদ্বেগগুলি সরকারের সামনে তুলে ধরা হয়। তিনি আরও বলেন, শাসনব্যবস্থার উন্নতিতে এই মতামতগুলো অমূল্য।

ওম বিড়লা বিধানসভাগুলিকে গণতন্ত্রের প্রকৃত বিদ্যালয় হিসেবে বর্ণনা করেন, যেখানে মহান নেতারা তৈরি হন, এবং বিধানসভাগুলোতে বিধায়কদের সর্বোচ্চ উপস্থিতির গুরুত্বের ওপরও জোর দেন। তিনি বলেন, সংসদ এবং রাজ্য বিধানসভাগুলোতে অনুষ্ঠিত আলোচনা, বিতর্ক এবং বিচার-বিবেচনা ইতিহাসের একটি স্থায়ী অংশ হয়ে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande