শিবিরত্যাগী ডাঃ কাকলী ঘোষদস্তিদারের হুঁশিয়ারি, সরব নেটনাগরিকরা
কলকাতা, ১৬ জুলাই (হি স)। “মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি-র আইটি সেলকে নিয়ে সক্রিয়। সামাজিক মাধ্যমে অসভ্যের মতো মন্তব্য আসছে”। এই অভিযোগ করে তাঁর শিবিরত্যাগী নেত্রী ডাঃ কাকলী ঘোষদস্তিদার তোপ দেগেছেন। হুঁশিয়ারি দিয়েছেন ''ব্যবস্থা নেব'। আর কাকলীর সেই হুঁ
শিবিরত্যাগী ডাঃ কাকলী ঘোষদস্তিদারের হুঁশিয়ারি, সরব নেটনাগরিকরা


কলকাতা, ১৬ জুলাই (হি স)। “মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি-র আইটি সেলকে নিয়ে সক্রিয়। সামাজিক মাধ্যমে অসভ্যের মতো মন্তব্য আসছে”। এই অভিযোগ করে তাঁর শিবিরত্যাগী নেত্রী ডাঃ কাকলী ঘোষদস্তিদার তোপ দেগেছেন। হুঁশিয়ারি দিয়েছেন 'ব্যবস্থা নেব'। আর কাকলীর সেই হুঁশিয়ারি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসার পর তাঁকে কটাক্ষ করে চলেছেন নেটনাগরিকরা।

কাকলীকে তোপ দেগে প্রতিক্রিয়ায়

সুস্মিতা দাশগুপ্ত লিখেছেন, “যেমন কাজ করেছেন শুনতে হবে”। লক্ষীচরণ মাহাতো লিখেছেন, “একদল থেকে জিতে অন্য দলে যে যায় তাদের এমনিই হয়!” সৌমিত্র নন্দী লিখেছেন, “সত্যিই এদের দেখলেই কেমন মুচকি হাসি পায়!” নূর জামাল মির্জা লিখেছেন, “আগে ইস্তফা দাও, পরে নীতিবাক্য শোনাও।”

অর্চনা মুখার্জি লিখেছেন, “হুমকি দিচ্ছো নাকি গো? ভয় পেয়ে গেলাম তো!” শেখ আলি লিখেছেন, “যেমন কর্ম তেমন ফল!” মিঠু দে লিখেছেন, “খুব গায়ে লাগলো!” মনোজ বর্মণ লিখেছেন, “সার্কাসের জোকার !” প্রদীপ মিত্র লিখেছেন, “যে যেমন তাকে ওই রকম তো বলবেই”!

সময় যত এগোচ্ছে, বাড়ছে প্রতিক্রিয়ার সংখ্যা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande