
নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গে ঘরোয়া শেয়ার বাজারে চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। আজকের লেনদেন মজবুত পরিস্থিতির মধ্য দিয়েই শুরু হয়েছিল। যদিও বাজার খোলার পরপরই বিক্রির ধাক্কায় কিছুটা পতন দেখা দেয়, তবে কিছুক্ষণের মধ্যেই ক্রেতারা কেনাকাটার জোর বাড়ালে সেনসেক্স এবং নিফটি—উভয় সূচকই গতি ফিরে পায়। সকাল ১০টা পর্যন্ত কারবার চলার পর সেনসেক্স ০.৭৬ শতাংশ এবং নিফটি ০.৬২ শতাংশ বৃদ্ধির সাথে ট্রেড করছিল।
সকাল ১০টা পর্যন্ত হওয়া কারবারে স্টক মার্কেটের প্রথম সারির সংস্থাগুলির মধ্যে জিও ফিনান্সিয়াল, টেক মহিন্দ্রা, ইনফোসিস, এইচসিএল টেকনোলজি এবং টিসিএস-এর শেয়ার ৩.৭৩ শতাংশ থেকে ১.৬২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সাথে সবুজ সঙ্কেতে লেনদেন করছিল। অন্যদিকে, উইপ্রো, সিপলা, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ এবং সান ফার্মাসিউটিক্যালস-এর শেয়ার ১.৫৯ শতাংশ থেকে ০.৩৩ শতাংশ পর্যন্ত পতনের সাথে লাল সঙ্কেতে লেনদেন করতে দেখা গেছে।
এখনও পর্যন্ত হওয়া লেনদেন স্টক মার্কেটের ২,৬৮৫টি শেয়ারে সক্রিয় ট্রেডিং চলছিল। এর মধ্যে ৯১৭টি শেয়ার মুনাফা অর্জন করে সবুজ সঙ্কেতে এবং ১,৭৬৮টি শেয়ার লোকসানের মুখে পড়ে লাল সঙ্কেতে ব্যবসা করছিল। একইভাবে, সেনসেক্সের অন্তর্ভুক্ত ৩০টি শেয়ারের মধ্যে ১৯টি শেয়ার কেনাকাটার সাপোর্টে সবুজ সঙ্কেতে ছিল। অন্যদিকে, ১১টি শেয়ার বিক্রির চাপে লাল সঙ্কেতে ট্রেড করছিল। পাশাপাশি, নিফটির অন্তর্ভুক্ত ৫০টি শেয়ারের মধ্যে ৩৩টি শেয়ার সবুজ সঙ্কেতে এবং ১৭টি শেয়ার লাল সঙ্কেতে লেনদেন করতে দেখা যাচ্ছিল।
বিএসই-র সেনসেক্স এদিন ১৮৩.৯০ পয়েন্ট অর্থাৎ ০.২৪ শতাংশ বৃদ্ধির সাথে ৭৭,৩৭০.৭৭ পয়েন্টের স্তরে খোলে। কারবার শুরু হতেই বিক্রির ধাক্কায় প্রথম মিনিটেই এই সূচক ৬০ পয়েন্টেরও বেশি কমে ৭৭,৩০৮ পয়েন্টের স্তরে নেমে আসে। তবে এর পরপরই ক্রেতারা হাল ধরেন এবং কেনাকাটা শুরু করেন, যার ফলে এই সূচকের গতি বৃদ্ধি পায়। বাজারে লাগাতার বেচাকেনার মধ্যে সকাল ১০টা পর্যন্ত কারবার চলার পর সেনসেক্স ৫৮৩.৫১ পয়েন্ট বেড়ে ৭৭,৭৭০.৩৮ পয়েন্টের স্তরে লেনদেন করছিল।
সেনসেক্সের মতোই এনএসই -র নিফটি আজ ৫৪.৮৫ পয়েন্ট অর্থাৎ ০.২৩ শতাংশ লাফিয়ে ২৪,১২৭.৬০ পয়েন্টের স্তর থেকে যাত্রা শুরু করে। বাজার খুলতেই বিক্রির চাপ তৈরি হওয়ায় প্রথম মিনিটেই এই সূচক পিছলে ২৪,০৯৯.০৫ পয়েন্টে নেমে আসে। যদিও কিছুক্ষণের মধ্যেই ক্রেতারা কেনাকাটা শুরু করায় এই সূচকের গতি ঊর্ধ্বমুখী হয়। বাজারে লাগাতার কেনাবেচার মধ্যে সকাল ১০টা পর্যন্ত কারবার চলার পর নিফটি ১৪৯.৪৫ পয়েন্ট মজবুত হয়ে ২৪,২২২.২০ পয়েন্টের স্তরে ট্রেড করছিল।
এর আগে, গত কারবারের দিন অর্থাৎ বৃহস্পতিবার সেনসেক্স ১.৪৪ পয়েন্ট বা ০.০০১৮ শতাংশের সামান্য বৃদ্ধির সাথে ৭৭,১৮৬.৮৭ পয়েন্টের স্তরে বন্ধ হয়েছিল। অন্যদিকে, নিফটি ৫.৭৫ পয়েন্ট বা ০.০২ শতাংশের সামান্য পতনের সাথে ২৪,০৭২.৭৫ পয়েন্টের স্তরে বৃহস্পতিবারের কারবার শেষ করেছিল।
হিন্দুস্থান সমাচার / সোনালি