পাকিস্তানে লাইনচ্যুত মালগাড়ির ১৭টি বগি, ব্যাহত ট্রেন চলাচল
ইসলামাবাদ, ২০ জুলাই (হি.স.): পাকিস্তানের সিন্ধ প্রদেশের মটিয়ারি জেলার ওয়াহাব শাহ রেল স্টেশনের কাছে একটি মালগাড়ির ১৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনার ফলে সিন্ধ অঞ্চলে রেল যোগাযোগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপ ও ডাউন—উভয় লাইনই বন্ধ করে দেওয়া হয়ে
পাকিস্তানে লাইনচ্যুত মালগাড়ি


ইসলামাবাদ, ২০ জুলাই (হি.স.): পাকিস্তানের সিন্ধ প্রদেশের মটিয়ারি জেলার ওয়াহাব শাহ রেল স্টেশনের কাছে একটি মালগাড়ির ১৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনার ফলে সিন্ধ অঞ্চলে রেল যোগাযোগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপ ও ডাউন—উভয় লাইনই বন্ধ করে দেওয়া হয়েছে। এর জেরে করাচি এবং দেশের অন্যান্য অংশের মধ্যে ট্রেন চলাচল কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে পড়ে। প্রাথমিক খবর অনুযায়ী, এই দুর্ঘটনার কারণে বেশ কয়েকটি যাত্রিবাহী ও পণ্যবাহী ট্রেনের যাত্রা ব্যাহত হয়েছে এবং অনেক ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে বেশ দেরিতে চলছে। মালগাড়িটি করাচি থেকে ইউসুফওয়ালার দিকে যাচ্ছিল।

স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার দুর্ঘটনার পরই পাকিস্তান রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইঞ্জিনিয়ারিং ও উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। রেল আধিকারিকরা জানান, দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ট্রাফিক বন্ধ থাকায় হায়দরাবাদ, টান্ডো আদম ও অন্যান্য স্টেশনে আটকে পড়া যাত্রীরা গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প যানবাহনের সাহায্য নেন। টান্ডো আদমের বাসিন্দা ও স্থানীয় সামাজিক কর্মীরাও দুর্গত যাত্রীদের খাবার, পানীয় জল এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দিয়ে পাশে দাঁড়ান।

রেল আধিকারিকরা জানিয়েছেন, আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে এবং এই রুটটি ২৪ ঘণ্টা পর্যন্ত বন্ধ থাকতে পারে। ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় কারাকোরাম এক্সপ্রেসকে হায়দরাবাদ স্টেশনে, আল্লামা ইকবাল এক্সপ্রেসকে কোটরি স্টেশনে এবং পাকিস্তান এক্সপ্রেসকে লান্ধি স্টেশনে আটকে রাখা হয়। এছাড়া তেজগাম এক্সপ্রেসকে ড্রিগ রোড স্টেশনে এবং মিল্লাত এক্সপ্রেস ও ফরিদ এক্সপ্রেসকে ক্যান্ট স্টেশনে থামিয়ে দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande