নয়াদিল্লিতে সাংবাদিক সাইদুর রহমান, নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার
।। রাজীব দে ।। ঢাকা, ২০ জুলাই (হি.স.) : নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক সাইদুর রহমানকে নিয়োগ করেছে বাংলাদেশ সরকার। আজ সোমবার বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী
সাংবাদিক সাইদুর রহমান


।। রাজীব দে ।।

ঢাকা, ২০ জুলাই (হি.স.) : নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক সাইদুর রহমানকে নিয়োগ করেছে বাংলাদেশ সরকার। আজ সোমবার বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য সাংবাদিক সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় অন্য কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই দায়িত্ব পালন করবেন।

এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক ফয়সাল মাহমুদ। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এর পর থেকে পদটি শূন্য ছিল।

সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সাংবাদিকতা শুরু করেন তিনি। কর্মজীবনের শুরুতে তিনি দৈনিক দিনকাল-এ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। পরে ২০০৭ সালে দৈনিক ইত্তেফাক-এ যোগ দেন এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক, নির্বাচন ও জাতীয় বিষয়ক সংবাদ পরিবেশন করে আসছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও পরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্র্যাসি (আরএফইডি)-র সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে সভাপতির দায়িত্বও পালন করেন।

সাংবাদিকতায় অবদানের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির চিশতি শাহ হেলালুর রহমান পদক, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জাতীয় অধ্যাপক সুফিয়া আহমদ পদক, এডুকেশন ওয়াচ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড এবং আরএফইডি প্রদত্ত সাংবাদিক হোসাইন জাকির স্মৃতি পদক সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।

সাংবাদিকতার কাজে তিনি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সৌদি আরব, ভারত, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশ সফর করেছেন।

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামে জন্মগ্রহণকারী সাইদুর রহমান স্থানীয় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং কাজিরহাট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande