কংগ্রেসের একুশের মঞ্চেও ফাটল, অধীরের সামনেই ‘শুভঙ্কর সরকার জিন্দাবাদ’ স্লোগান
কলকাতা, ২১ জুলাই (হি.স.): ২১শে কংগ্রেসের শহিদ স্মরণের কর্মসূচিতেও স্পষ্ট দলের ফাটল! এদিন শহিদ স্মরণের মঞ্চেই ছিলেন দলের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। দলের প্রাক্তন রাজ্য সভাপতি অধীর চৌধুরী দুই বিধায়ককে নিয়ে সেখানে পৌঁছতেই ‘শুভঙ্কর সরকার জিন্দাবাদ’ স্
কংগ্রেসের একুশের মঞ্চেও ফাটল, অধীরের সামনেই ‘শুভঙ্কর সরকার জিন্দাবাদ’ স্লোগান


কলকাতা, ২১ জুলাই (হি.স.): ২১শে কংগ্রেসের শহিদ স্মরণের কর্মসূচিতেও স্পষ্ট দলের ফাটল! এদিন শহিদ স্মরণের মঞ্চেই ছিলেন দলের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। দলের প্রাক্তন রাজ্য সভাপতি অধীর চৌধুরী দুই বিধায়ককে নিয়ে সেখানে পৌঁছতেই ‘শুভঙ্কর সরকার জিন্দাবাদ’ স্লোগান তোলেন কর্মীদের একাংশ। যদিও এই ভিড় দেখে শুভঙ্করবাবুকে দরাজ সার্টিফিকেট দেন অধীরবাবু।

অধীররঞ্জন চৌধুরীর সঙ্গে শুভঙ্কর সরকারের মতাদর্শগত ও কৌশলগত দ্বন্দ্ব দীর্ঘদিনের। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরবাবু ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারের কট্টর বিরোধী। এদিকে এক্ষেত্রে শুভঙ্কর সরকার তৃণমূল বিরোধিতার প্রশ্নে বরাবরই নরমপন্থী। বামেদের সঙ্গে সমঝোতা নিয়েও দু’জনের ভিন্ন মত দেখা গিয়েছে। পরবর্তীতে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করায় সে দ্বন্দ্ব নতুন মাত্রা নেয়।

অধীরবাবু বলেন, “শহিদ মিনার ছাপিয়ে গিয়েছে। দলের কর্মীদের পুলিশ আসতে দিচ্ছে না। এই পরিস্থিতে শহিদ মিনারে এত বড় জমায়েত কংগ্রেসের কাছে বড় সাফল্য। এ তো সবে ট্রেলার, পরিবর্তন হবেই। পরের লোকসভা থেকে তার ছবি সামনে আসবে।”

শহিদ স্মরণের মঞ্চ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগাতার আক্রমণ করেন অধীরবাবু। এদিন মঞ্চ থেকে শুভঙ্কর সরকার জানান, শহিদ মিনারে আসার পথে ১১ জন জখম হয়ে আর জি কর হাসপাতালে ভর্তি হয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande