৯ বছরে বাদে সোনিকা চৌহান মৃত্যু মামলার বিচারে নয়া মোড়
কলকাতা, ২১ জুলাই (হি.স.) : ২০১৭ সালের এপ্রিল মাসে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় জনপ্রিয় মডেল সোনিকা চৌহানের। যে মামলা আজও বিচারাধীন। সেসময় এই ঘটনা ঘিরে টলিপাড়ায় নানা বিতর্কের সৃষ্টি হয়। কিন্তু বছরের পর বছর এই মামলার কোনও সুরাহা হয়নি এযাবৎকাল
৯ বছরে বাদে সোনিকা চৌহান মৃত্যু মামলার বিচারে নয়া মোড়


কলকাতা, ২১ জুলাই (হি.স.) : ২০১৭ সালের এপ্রিল মাসে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় জনপ্রিয় মডেল সোনিকা চৌহানের। যে মামলা আজও বিচারাধীন। সেসময় এই ঘটনা ঘিরে টলিপাড়ায় নানা বিতর্কের সৃষ্টি হয়। কিন্তু বছরের পর বছর এই মামলার কোনও সুরাহা হয়নি এযাবৎকাল। মঙ্গলবার, সংশ্লিষ্ট মামলাতেই আলিপুর আদালতে হাজিরা দেন সাহেব ভট্টাচার্য। আর এদিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সোনিকা মামলায় অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন।

সাহেব জানান, “দীর্ঘ ৯ বছর ধরে একটা মামলা চলছে, কোনও অগ্রগতি হয়নি। এই প্রথমবার আমি আদালতে এসেছি নিজের বক্তব্য রাখতে। ২০১৭-তে ঘটনাটি ঘটার সময় বড় প্রতিবাদ হয়েছিল। কিন্তু যে কোনও প্রতিবাদ দমিয়ে দেওয়ার সহজ উপায় হলো সেটাকে দীর্ঘমেয়াদী করে দেওয়া। প্রথমদিকে বহু মানুষ পাশে ছিলেন, পরে অনেকে নিজের কাজে ব্যস্ত হয়েছেন, অনেকে ভুলেও গেছেন। কিন্তু দুটো মানুষ ৯ বছর ধরে লড়ে গিয়েছেন- সোনিকার মা-বাবা। সোনিকার মা (শারন সিংহ চৌহান) ৯ বছর ধরে ওর সমাধিতে ফুল শুকোতে দেননি।”

সরকার বদলাতেই কীভাবে সোনিকা মৃত্যুমামলা গতি পেল? সেই প্রশ্ন তুলেও বিস্ফোরক দাবি করেন সাহেব। তাঁর কথায়, “সরকার বদলের পরই হঠাৎ এই মামলার পরপর হিয়ারিং শুরু হয়ে গেল। কাকতালীয় না বিষয়টা? আগের সরকারের ভীষণই স্নেহভাজন ছল বিক্রম চট্টোপাধ্যায়। এবার রাজ্যে সরকার বদলাতেই মামলা গতি পেল। বাকিটা বুদ্ধিমানরা বুঝবেন!”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande