এনএফ রেলের অধীন আরপিএফ কর্তৃক যাত্রীদের দ্রুত চিকিৎসা সেবা প্রদান
গুয়াহাটি, ২১ জুলাই (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) যাত্রাপথে অসুস্থ হয়ে পড়া যাত্রীদের সময়মতো চিকিৎসা সহায়তা প্রদানের মাধ্যমে যাত্রী-সুরক্ষা ও কল্যাণের প্রতি প্রতিশ্রুতি বজায় রেখে চলেছে। রেলওয়ে কর্তৃপক্ষ ও
আরপিএফ-এর জওয়ানরা যাত্রীদের চিকিৎসা সহায়তা প্রদান করছেন


গুয়াহাটি, ২১ জুলাই (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) যাত্রাপথে অসুস্থ হয়ে পড়া যাত্রীদের সময়মতো চিকিৎসা সহায়তা প্রদানের মাধ্যমে যাত্রী-সুরক্ষা ও কল্যাণের প্রতি প্রতিশ্রুতি বজায় রেখে চলেছে। রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় চিকিৎসা কেন্দ্রগুলির সাথে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আরপিএফ কর্মীরা নিশ্চিত করেন, যে কোনও চিকিৎসাজনিত জরুরি অবস্থায় যাত্রীরা যেন তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা পান।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ মঙ্গলবার এক প্রেস বার্তায় এ সম্পর্কে জানান, গত ১৭ জুলাই নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে আরপিএফ কর্মীরা ট্রেন নম্বর ১৫৬০৭ তিরুবনন্তপুরম সেন্ট্রাল-শিলচর আরনাই এক্সপ্রেসে ভ্রমণরত এক অসুস্থ মহিলা যাত্রীকে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান করেছেন। তাঁকে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে নিউ জলপাইগুড়ির রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে বিশেষ চিকিৎসার জন্য উন্নততর চিকিৎসালয়ে প্রেরণ করা হয়।

একই দিনে, নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে আরপিএফ কর্মীরা ট্রেন নম্বর ১৩১৭১ সাব্রুম-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভ্রমণরত আরেকজন যাত্রীকেও চিকিৎসা সহায়তা প্রদান করেন। স্টেশনে প্রাথমিক সহায়তা প্রদানের পর ওই যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য নিউ জলপাইগুড়িতে অবস্থিত রেলওয়ে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই প্রচেষ্টার অংশ হিসেবে গত জুনে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে জুড়ে ১২জন যাত্রীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। মানবিক এই সেবা অব্যাহত রেখে চলতি জুলাই মাসের আজ পর্যন্ত আরও সাতজন যাত্রীকে যথাসময়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে, যা যাত্রীদের সুরক্ষা ও কল্যাণের প্রতি আরপিএফ কর্মীদের তৎপরতা ও নিষ্ঠাকে প্রতিফলিত করে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষিত এবং যাত্রী-বান্ধব ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আরপিএফ রেলওয়ে চিকিৎসা বিভাগ ও অন্যান্য বিভাগের সাথে সমন্বয় করে জরুরি চিকিৎসাজনিত প্রয়োজনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে চলেছে, যা যাত্রী-সেবা ও মানবিক সেবার প্রতি ভারতীয় রেলের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করে, প্রেস বার্তায় বলেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande