ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে কেরলমে বিক্ষোভ, কেন্দ্রকে তোপ বিজয়নের
তিরুবনন্তপুরম, ২৩ জুলাই (হি.স.): নিট ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবার বিক্ষোভ কেরলমে। বৃহস্পতিবার লোক ভবনের উদ্দেশে মিছিল করে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)। কেরলমের বিরোধী দলনেতা পিনারাই বিজয়ন বলে
ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে কেরলমে বিক্ষোভ, কেন্দ্রকে তোপ বিজয়নের


তিরুবনন্তপুরম, ২৩ জুলাই (হি.স.): নিট ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবার বিক্ষোভ কেরলমে। বৃহস্পতিবার লোক ভবনের উদ্দেশে মিছিল করে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)। কেরলমের বিরোধী দলনেতা পিনারাই বিজয়ন বলেছেন, “কেরলম এমন একটি সরকারি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যা সারা দেশের জন্য একটি আদর্শ হয়ে উঠেছে। এখন খোদ কেরলমেই সেই অগ্রগতিকে নস্যাৎ করার এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা চলছে। দিল্লিতে যে ছাত্র ও যুব আন্দোলন চলছে, তাতে এসএফআই সক্রিয় ভূমিকা পালন করছে।

পিনারাই আরও বলেন, নিট পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক জালিয়াতি, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেছে। নিট এমন একটি পরীক্ষা যাতে ২৫ লক্ষেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা অত্যন্ত কঠোর পরিশ্রমের পর এই পরীক্ষায় বসে। নিট পরীক্ষার এই কেলেঙ্কারির পেছনে রয়েছে একটি মাফিয়া চক্র। কোনও এক কারণে, এই কেলেঙ্কারির মূল অপরাধীদের নাম ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। স্বাভাবিকভাবেই, এটি এমন একটি ঘটনা যার ক্ষেত্রে গুরুতর ফৌজদারি অভিযোগে মামলা দায়ের করা উচিত ছিল। দিল্লি পুলিশ শিক্ষার্থী ও যুবকদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। এ ধরনের অন্যায় পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলা অত্যন্ত জরুরি। এই আন্দোলনে কংগ্রেসের ছাত্র সংগঠনকে কোথাও দেখা যাচ্ছে না। এনএসইউআই কেন প্রতিবাদে অংশ নিচ্ছে না? এনএসইউআই এই আন্দোলন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এটি কংগ্রেসের অবস্থানেরই একটি অংশ। যদিও এতদিন ধরে আন্দোলন থেকে কংগ্রেসের দূরে থাকাটা ভুল ছিল, তবুও এটা ভালো যে অবশেষে রাহুল গান্ধীর নেতৃত্বে তারা প্রতিবাদের জন্য এগিয়ে এসেছে। আন্দোলনকারীরা যেসব দাবি তুলেছে তা ন্যায্য। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রীও এই বিষয়ে নিজের দায় এড়াতে পারেন না।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande