একা প্রতিবাদী কল্যাণ, বিক্ষুব্ধদের বিরুদ্ধে স্লোগান
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): লোকসভা থেকে সাসপেন্ড হওয়ার পরবর্তী দিন, একাকী প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গলায় ঝোলানো প্ল্যাকার্ডে হিন্দিতে লেখা, ‘বিজেপির সঙ্গে সংসদে ২০টা বিশ্বাসঘাতক আছে’— মুখে সেই স্লোগান। এ ভাবেই বৃহস্পতিব
কল্যাণ বান্দ্যোপাধ্যায়


নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): লোকসভা থেকে সাসপেন্ড হওয়ার পরবর্তী দিন, একাকী প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গলায় ঝোলানো প্ল্যাকার্ডে হিন্দিতে লেখা, ‘বিজেপির সঙ্গে সংসদে ২০টা বিশ্বাসঘাতক আছে’— মুখে সেই স্লোগান। এ ভাবেই বৃহস্পতিবার সংসদের সিঁড়িতে দেখা গেল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

লোকসভায় তৃণমূল-ত্যাগী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, মিতালি বাগদের অভিযোগের ভিত্তিতে বুধবার কল্যাণকে পুরো বাদল অধিবেশনের জন্য নিলম্বিত (সাসপেন্ড) করা হয়। তার পরেই সংসদে এসে বাইরে বসার পরিকল্পনার কথা জানিয়ে কল্যাণ বলেছিলেন, “সাসপেন্ড করে আমাকে আটকানো যাবে না। বেইমানদের বিরুদ্ধে লড়াই চলবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande