জনবহুল এলাকা থেকে পথকুকুর সরানোর বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দিল্লি হাই কোর্টে
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে স্কুল, কলেজ এবং অন্যান্য জনবহুল এলাকা থেকে পথকুকুর সরানোর বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে দিল্লি হাই কোর্ট। বিচারপতি দীনেশ মেহতার নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলায় কেন্দ্রীয়
জনবহুল এলাকা থেকে পথকুকুর সরানোর বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দিল্লি হাই কোর্টে


নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে স্কুল, কলেজ এবং অন্যান্য জনবহুল এলাকা থেকে পথকুকুর সরানোর বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে দিল্লি হাই কোর্ট। বিচারপতি দীনেশ মেহতার নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলায় কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার, দিল্লি পুরনিগম এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষকে নোটিস জারি করেছে। আদালত সূত্রে জানা গেছে, মামলার পরবর্তী শুনানি ৩ আগস্ট।

এদিন হাই কোর্ট নোটিস জারি করে জানতে চেয়েছে, পথকুকুর নিয়ন্ত্রণে জন্মনিয়ন্ত্রণ এবং টিকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিয়েছে।

পথকুকুর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট তার নির্দেশে জানিয়েছিল, দিল্লিতে পথকুকুরদের শেল্টার হোম থেকে তখনই ছাড়া যাবে, যখন তাদের টিকাকরণ এবং বন্ধ্যাকরণ সম্পন্ন হবে। বিচারপতি বিক্রমনাথের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছিল, শেল্টার হোম থেকে পথকুকুর ছাড়ার উপর জারি থাকা নিষেধাজ্ঞা সংশোধিত নির্দেশের সঙ্গে প্রত্যাহার করা হচ্ছে।

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, আক্রমণাত্মক স্বভাবের এবং জলাতঙ্কে আক্রান্ত কুকুরদের শেল্টার হোম থেকে ছাড়া যাবে না। আদালত আরও জানিয়েছিল, রাস্তায় পথকুকুরদের খাবার খাওয়ানো যাবে না। পথকুকুরদের খাবার খাওয়ানোর জন্য পুরনিগমকে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করতে হবে।

সুপ্রিম কোর্টের এই নির্দেশ কার্যকর করার বিষয়টি নিশ্চিত করতেই দিল্লি হাই কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি গ্রহণ করেছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande