মেট্রো স্টেশন বন্ধ নিয়ে প্রধান বিচারপতির হুঁশিয়ারি, দুপুরের মধ্যে সমাধান না হলে হস্তক্ষেপ
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): দিল্লির একাধিক মেট্রো স্টেশন বন্ধ থাকার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরের মধ্যে সমস্যার সমাধান না হলে
মেট্রো স্টেশন বন্ধ নিয়ে প্রধান বিচারপতির হুঁশিয়ারি, দুপুরের মধ্যে সমাধান না হলে হস্তক্ষেপ


নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): দিল্লির একাধিক মেট্রো স্টেশন বন্ধ থাকার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরের মধ্যে সমস্যার সমাধান না হলে আদালত হস্তক্ষেপ করবে।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ সিং বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের সামনে বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, মেট্রো স্টেশন বন্ধ থাকায় আইনজীবী এবং মামলার পক্ষগুলির আদালতে সময়মতো পৌঁছতে সমস্যা হচ্ছে। অন্তত আইনজীবী, মামলার পক্ষ এবং আদালতের কর্মীদের যাতায়াতের অনুমতি দেওয়ার আবেদন জানান তিনি।

এরপর প্রধান বিচারপতি জানান, কোনও মামলায় আইনজীবী বা পক্ষ হাজির হতে না পারলে তাঁদের বিরুদ্ধে কোনও বিরূপ আদেশ দেওয়া যাবে না বলে তিনি নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, মেট্রো স্টেশন থেকে বেরোনোর সময় নিরাপত্তা যাচাই করা যেতে পারে এবং সুপ্রিম কোর্টের পরিচয়পত্র দেখালে আইনজীবী, পক্ষ ও আদালতের কর্মীদের যাতায়াতের অনুমতি দেওয়া উচিত।

প্রধান বিচারপতি বলেন, দুপুরের মধ্যে যদি বিষয়টি সমাধান না হয়, তাহলে সুপ্রিম কোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করবে।

উল্লেখ্য, যন্তর মন্তরে চলা বিক্ষোভের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) সুপ্রিম কোর্ট-সহ দিল্লির প্রায় ১৬টি মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রেখেছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande