বিশ্ব জুনিয়র স্কোয়াস চ্যাম্পিয়নশিপের মহিলা এককের সেমিফাইনালে উঠলেন অনাহাত সিং
অন্টারিও (কানাডা),২৪ জুলাই (হি.স.): বৃহস্পতিবার কানাডার অন্টারিওতে অনুষ্ঠিত বিশ্ব স্কোয়াশ জুনিয়র ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপের মহিলা এককের সেমিফাইনালে উঠেছেন ভারতীয় শীর্ষ বাছাই অনাহাত সিং। কোয়ার্টার ফাইনালে মহিলা বিশ্ব র্যাঙ্কিংয়ের ২০ নম্বর খেলো
বিশ্ব জুনিয়র স্কোয়াস চ্যাম্পিয়নশিপের মহিলা এককের সেমিফাইনালে উঠলেন অনাহাত সিং


অন্টারিও (কানাডা),২৪ জুলাই (হি.স.): বৃহস্পতিবার কানাডার অন্টারিওতে অনুষ্ঠিত বিশ্ব স্কোয়াশ জুনিয়র ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপের মহিলা এককের সেমিফাইনালে উঠেছেন ভারতীয় শীর্ষ বাছাই অনাহাত সিং।

কোয়ার্টার ফাইনালে মহিলা বিশ্ব র্যাঙ্কিংয়ের ২০ নম্বর খেলোয়াড় আনাহাত মিশরীয় ৫/৮ বাছাই হাবিবা রিজককে ১১-৭, ১১-৫, ৬-১১, ১১-৯ গেমে পরাজিত করেছেন।

গত বছর ব্রোঞ্জ পদক জয়ী সেমিফাইনালিস্ট, দিল্লির এই মেয়েটিই প্রথম ভারতীয় যিনি বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে পরপর দুইবার সেমিফাইনালে পৌঁছেছেন এবং শিরোপা জয়ের অন্যতম দাবিদার।

শেষ চারে আনাহাত মিশরীয় ৩/৪ বাছাই বারবারা সামেহের মুখোমুখি হবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande