গণতন্ত্রের জয়, এবার জবাবদিহি থেকে সংস্কারের পথে: সোনম ওয়াংচুক
নয়াদিল্লি, ২৫ জুলাই (হি. স.): যন্তর-মন্তরে চলা পড়ুয়াদের আন্দোলনকে গণতন্ত্রের জয় বলে অভিহিত করলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি বলেন, “এটি গণতন্ত্রের জয়—রাস্তায় নেমে সরাসরি গণতন্ত্রের জয়। এটি শান্তি, ধৈর্য ও অধ্যবসা
গণতন্ত্রের জয়, এবার জবাবদিহি থেকে সংস্কারের পথে: সোনম ওয়াংচুক


নয়াদিল্লি, ২৫ জুলাই (হি. স.): যন্তর-মন্তরে চলা পড়ুয়াদের আন্দোলনকে গণতন্ত্রের জয় বলে অভিহিত করলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি বলেন, “এটি গণতন্ত্রের জয়—রাস্তায় নেমে সরাসরি গণতন্ত্রের জয়। এটি শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয়।”

ওয়াংচুক ‘করকোচ জনতা পার্টি’ (সিজেপি), দেশের জেন-জি এবং সমস্ত নাগরিককে অভিনন্দন জানান। তিনি বলেন, ভয় এবং ভয় পাওয়ার ভয়কে জয় করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উঠে দাঁড়িয়েছেন।

সমাজমাধ্যমে এক্স-এ দেওয়া পোস্টে ওয়াংচুক লেখেন, “সিজেপি, দেশের জেন-জি এবং সমস্ত নাগরিককে অভিনন্দন। ভয় এবং ভয় পাওয়ার ভয় ঝেড়ে ফেলে দেশের প্রতিটি প্রান্ত থেকে উঠে দাঁড়ানোর জন্য আপনাদের ধন্যবাদ।”

তিনি আরও লেখেন, “জবাবদিহি থেকে এবার সংস্কারের পথে।”

উল্লেখ্য, নিট-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে যন্তর-মন্তরে পড়ুয়াদের আন্দোলন চলছে। আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই আন্দোলনের সমর্থনে সোনম ওয়াংচুক ২৬ দিন অনশন করেছিলেন। পরে কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাস পাওয়ার পর তিনি অনশন প্রত্যাহার করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande