জেন জি দেখিয়ে দিয়েছে, বিশ্বগুরু হওয়ার অর্থ কী: গীতাঞ্জলি
নয়াদিল্লি, ২৫ জুলাই (হি. স.): ভারতকে ‘বিশ্বগুরু’ বলতে কী বোঝায়, তা দেশের জেন জি দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করলেন সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি। দেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, তরুণ প্রজন্ম স
জেন জি দেখিয়ে দিয়েছে, বিশ্বগুরু হওয়ার অর্থ কী: গীতাঞ্জলি


নয়াদিল্লি, ২৫ জুলাই (হি. স.): ভারতকে ‘বিশ্বগুরু’ বলতে কী বোঝায়, তা দেশের জেন জি দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করলেন সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি। দেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, তরুণ প্রজন্ম সনাতন ধর্মকে শুধু প্রচার করেনি, নিজেদের আচরণে তা পালন করে দেখিয়েছে।

গীতাঞ্জলি লিখেছেন, “ভারতের ‘বিশ্বগুরু’ হওয়ার অর্থ যদি কেউ দেখিয়ে থাকে, তাহলে তারা হল আমাদের জেন জি। তারা সনাতন ধর্মকে শুধু প্রচার করেনি, নিজেদের জীবনে তা পালন করেছে। ঘৃণা ছাড়াই সাহস, হিংসা ছাড়াই শক্তি এবং অন্ধ আনুগত্য ছাড়াই দেশপ্রেমের পরিচয় দিয়েছে।”

তিনি বলেন, বিশ্বের বহু দেশের তরুণদের তুলনায় ভারতের এই প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে নিজের দেশকে ধ্বংস না করেও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানো যায়। অন্যায়ের প্রতিবাদ করা যায়, কিন্তু নিজের দেশের ক্ষতি না করেও।

গীতাঞ্জলির বক্তব্য, “হয়তো এবার হিন্দু জাতীয়তাবাদী দলগুলির এই তরুণ ভারতীয়দের কাছ থেকে হিন্দুধর্ম, জাতীয়তাবাদ এবং প্রকৃত অর্থে ‘বিশ্বগুরু’ হওয়ার অর্থ শেখার সময় এসেছে।”

দেশজুড়ে ছাত্র আন্দোলন এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবির প্রেক্ষাপটে গীতাঞ্জলির এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সমাজকর্মী সোনম ওয়াংচুক এবং ‘ককরোচ জনতা পার্টি’কে ট্যাগ করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande