জট কাটাতে সিজেপি-র প্রতিনিধি দলের সঙ্গে নাড্ডা ও জিতেন্দ্রর তৃতীয় বৈঠক
নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): জট কাটাতে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং শনিবার আরও এক দফায় ''ককরোচ জনতা পার্টি''-র প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কার সঙ্গে আলোচনা করেছেন। সিজেপি-র প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্য
জট কাটাতে সিজেপি-র প্রতিনিধি দলের সঙ্গে নাড্ডা ও জিতেন্দ্রর তৃতীয় বৈঠক


নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): জট কাটাতে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং শনিবার আরও এক দফায় 'ককরোচ জনতা পার্টি'-র প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কার সঙ্গে আলোচনা করেছেন। সিজেপি-র প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যে কেন্দ্রের দু’বার বৈঠক হয়েছে। শনিবার নতুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে তৃতীয় দফার আলোচনা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে। এদিনের বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনও অজানা।

উল্লেখ্য, সিজেপি-র তিনটি দাবির মধ্যে অন্যতম ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। শনিবারই দেশের শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রধান। সম্ভবত আরও দু'টি দাবি নিয়েই শনিবার আলোচনা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande