ধর্মেন্দ্র প্রধানের দীর্ঘ জনজীবন ও শিক্ষা সংস্কারে অবদানের প্রশংসা রিজিজুর
নয়াদিল্লি, ২৫ জুলাই (হি. স.): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দীর্ঘ জনজীবন, শিক্ষা সংস্কারে তাঁর ভূমিকা এবং দেশের ছাত্রসমাজের কল্যাণে তাঁর অবদানের প্রশংসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি ধর্মেন্দ্র প
ধর্মেন্দ্র প্রধানের দীর্ঘ জনজীবন ও শিক্ষা সংস্কারে অবদানের প্রশংসা রিজিজুর


নয়াদিল্লি, ২৫ জুলাই (হি. স.): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দীর্ঘ জনজীবন, শিক্ষা সংস্কারে তাঁর ভূমিকা এবং দেশের ছাত্রসমাজের কল্যাণে তাঁর অবদানের প্রশংসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি ধর্মেন্দ্র প্রধানকে ধন্যবাদ জানিয়ে তাঁর আগামী দিনের সাফল্য কামনা করেন।

রিজিজু লিখেছেন, “প্রকৃত নেতৃত্বের মূল্যায়ন কয়েক দশক ধরে হয়। ধর্মেন্দ্র প্রধানের যাত্রা জনজীবন এবং ছাত্রকল্যাণের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততারই প্রমাণ।”

তিনি আরও লেখেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কাজ করার সময় তাঁর দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আন্তরিক নিষ্ঠা তিনি প্রত্যক্ষ করেছেন। দেশের কোটি কোটি তরুণ পড়ুয়াকে প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রে রাখার ক্ষেত্রেও ধর্মেন্দ্র প্রধানের ভূমিকার প্রশংসা করেন রিজিজু।

রিজিজুর কথায়, “এত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্রের নেতৃত্ব দিতে অসীম অধ্যবসায়ের প্রয়োজন। ধর্মেন্দ্র প্রধান সাহস এবং স্পষ্ট দৃষ্টিভঙ্গির সঙ্গে সেই দায়িত্ব পালন করেছেন।”

ধর্মেন্দ্র প্রধানকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “ধর্মেন্দ্রজি, আপনার নিরলস পরিষেবা, সংস্কারের প্রতি আপনার দায়বদ্ধতা এবং আরও শক্তিশালী ভারত গড়ে তোলার ক্ষেত্রে আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশের সেবা চালিয়ে যাবেন—এই কামনা করি।”

উল্লেখ্য, শনিবার ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande