
মুম্বই,২৫ জুলাই (হি. স.): অভিনেতা অভিষেক বচ্চন বর্তমানে তাঁর আসন্ন সিনেমা কিং -এর শুটিং থেকে বিরতিতে আছেন। এরই মধ্যে তাঁকে তাঁর স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে জনসমক্ষে দেখা গেছে।
জানা গেছে,একজন ভক্ত তাঁদের দুজনের সঙ্গে একটি সেলফি তোলেন এবং ছবিটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হচ্ছে। ছবিতে অভিষেককে একটি সাধারণ টি-শার্ট ও ক্যাপ পরা অবস্থায় দেখা যাচ্ছে, অন্যদিকে ঐশ্বর্যকে একটি কালো পোশাকে দেখা গেছে।
আগামী বছর অভিষেক ও ঐশ্বর্য তাঁদের বিয়ের ২০ বছর পূর্তি উদযাপন করবেন। একটি সিনেমার শুটিংয়ের সময় তাঁদের পরিচয় হয় এবং ২০০৭ সালে তাঁরা বিয়ে করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক ঐশ্বর্যের প্রশংসা করে বলেন যে, তিনি তাঁদের মেয়ে আরাধ্যার মধ্যে চমৎকার মূল্যবোধ জাগিয়ে তুলেছেন এবং পারিবারিক দায়িত্ব ভালোভাবে পালন করেছেন।
কাজের দিক থেকে, অভিষেক বচ্চনকে শীঘ্রই কিং সিনেমাতে দেখা যাবে। এই বহুল প্রতীক্ষিত সিনেমাটির জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং এটি এই বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন