
কলকাতা, ২৬ জুলাই (হি. স.): রবিবার ছুটির দিনে ও বৃষ্টি বিঘ্নিত পরিবেশে কলকাতা ফুটবল লিগে গোলশূন্য হয়েছে ৪টি খেলার ফলাফল। চতুর্থ ডিভিশনের খেলায় এদিন কলকাতা রেঞ্জার্স ক্লাব ও বেনিয়াপুকুর ইনস্টিটিউটের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। আরেকটি খেলায় চৈতালি সঙ্ঘের বিপরীতে ছিল উত্তরপাড়া স্পোর্টিং ক্লাব। সেই খেলার ফলাফলও গোলশূন্য| কলকাতা জিমখানা ও অরোরা আ্যথলেটিক আ্যসোসিয়েশনের খেলাও গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। প্রথম ডিভিশনে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব এর মধ্যে খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। কেওপিএ ইয়ংস কর্ণার এবং এআর নালন্দা মিলনবিথির খেলা ১-১ গোলে ড্র হয়েছে। অন্যদিকে, ডায়নমিক কালীঘাট ফ্রেন্ডস ক্লাব এদিন ৭ গোলে জয়ী, পরাজিত বার্ণপুর ইউনাইটেড ক্লাব। যাদবপুর অগ্রগামী ৩-১ গোলের ব্যবধানে গার্ডেনরিচ আ্যথলেটিক ক্লাবকে পরাজিত করে। আরটি স্পোর্টিং ক্লাব ৫-১ গোলে জেতে নিবেদিতা ক্লাবের বিপক্ষে|
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত