কমনওয়েলথ গেমসে ভারতের রুপো
গ্লাসগো, ২৬ জুলাই (হি.স.): গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের ৬০ কেজি ভারোত্তোলন বিভাগে রুপোর পদক জিতেছেন ভারতের চানামবাম ঋষিকান্ত সিং। তিনি স্ন্যাচ বিভাগে ১২১ কেজি ওজন তুলে কমনওয়েলথ গেমসের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন। চানামবাম ঋষিকান্ত সিং স্ন্যা
কমনওয়েলথ গেমসে ভারতের রুপো


গ্লাসগো, ২৬ জুলাই (হি.স.): গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের ৬০ কেজি ভারোত্তোলন বিভাগে রুপোর পদক জিতেছেন ভারতের চানামবাম ঋষিকান্ত সিং। তিনি স্ন্যাচ বিভাগে ১২১ কেজি ওজন তুলে কমনওয়েলথ গেমসের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন।

চানামবাম ঋষিকান্ত সিং স্ন্যাচে বিভাগে ১২১ কেজি ও মোট ২৬৪ কেজি ওজন তুলে দ্বিতীয় স্থান ও রুপো অর্জন করেন।

সোনা পেয়েছেন মালয়েশিয়ার মহম্মদ আনিক বিন কাসদান (মোট ২৭৩ কেজি)।

চলতি ২০২৬ কমনওয়েলথ গেমসে ভারত এখনও পর্যন্ত মোট ২টি পদক জিতেছে, যার মধ্যে ১টি রুপো এবং ১টি ব্রোঞ্জ রয়েছে। স্কটল্যান্ডের গ্লাসগোতে চলা এই প্রতিযোগিতায় এখনও কোনো সোনা আসেনি।পদকজয়ীদের তালিকা

*ঋষিকান্ত সিং: পুরুষদের ৬০ কেজি ভারোত্তোলন বিভাগে রুপো জিতেছে।*ঝান্ডু কুমার: পুরুষদের প্যারা পাওয়ারলিফটিং হেভিওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande