
কলকাতা, ২৭ জুলাই (হি. স.) : ২০২৬–২৭ মরসুমে নতুন উদ্যমেই ঘরোয়া ক্রিকেটের ময়দানে নামতে চলেছে বাংলা দল। সামনে অপেক্ষা করছে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের তিনটি অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা - রঞ্জি ট্রফি এলিট, সৈয়দ মুস্তাক আলি ট্রফি এলিট এবং বিজয় হাজারে ট্রফি এলিট। দীর্ঘ ও কঠিন মরসুমে নিজেদের সেরাটা উজাড় করে দিতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বাংলার ক্রিকেটাররা। সুতরাং অভিজ্ঞদের পাশাপাশি তরুণ প্রতিভাদেরও নজর কেড়ে নেওয়ার বড় সুযোগ এবার থাকছে।
উল্লেখ্য, রঞ্জি ট্রফিতে লাল বলের লড়াই, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টি-টোয়েন্টির ঝড় এবং বিজয় হাজারে ট্রফিতে একদিনের ক্রিকেটের কৌশলী লড়াই - তিনটি ভিন্ন ফরম্যাটেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে রয়েছে বাংলা শিবির। প্রতিটি ম্যাচই হবে গুরুত্বপূর্ণ, কারণ ধারাবাহিক সাফল্যই দলকে এগিয়ে নিয়ে যেতে পারে নকআউট পর্বের দিকে - জানিয়েছে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল।
প্রসঙ্গত, সমর্থকদের জন্যও শুরু হতে চলেছে ব্যস্ত ক্রিকেট-সূচি। কোন প্রতিপক্ষের বিরুদ্ধে, কবে এবং কোথায় খেলবে বাংলা - সবকিছুর পূর্ণাঙ্গ সূচি জানতে দেখে নিন পরের স্লাইডগুলি। গোটা মরসুম জুড়ে বাংলার প্রতিটি ম্যাচ, প্রতিটি মুহূর্ত এবং দলের পারফরম্যান্সের উপর থাকুক নজর।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত