ফিফার আরোপিত রেজিস্ট্রেশন নিষেধাজ্ঞা উঠছে - আশ্বাস মহমেডান স্পোর্টিং ক্লাবের কর্তা ব্যাক্তিদের
কলকাতা, ২৭ জুলাই (হি. স.) : কলকাতার ফুটবলমহলে দীর্ঘদিনের অনিশ্চয়তার আবহ কাটিয়ে অবশেষে স্বস্তির বার্তা দিল ক্লাব কর্তৃপক্ষ। সোমবার ক্লাব তাঁবুতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সাধারণ সম্পাদক এস কে ওয়াসিম আক্রম, সহ-সাধারণ সম্পাদক গজল উজ জাফর এবং ফুটবল
মহমেডান স্পোর্টিং ক্লাবের সাংবাদিক সম্মেলনে


কলকাতা, ২৭ জুলাই (হি. স.) : কলকাতার ফুটবলমহলে দীর্ঘদিনের অনিশ্চয়তার আবহ কাটিয়ে অবশেষে স্বস্তির বার্তা দিল ক্লাব কর্তৃপক্ষ। সোমবার ক্লাব তাঁবুতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সাধারণ সম্পাদক এস কে ওয়াসিম আক্রম, সহ-সাধারণ সম্পাদক গজল উজ জাফর এবং ফুটবল সম্পাদক বেলাল আহমেদ খান যৌথভাবে ফিফার আরোপিত রেজিস্ট্রেশন নিষেধাজ্ঞা উঠছে বলে এদিন এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে। সেই সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সুতরাং কর্তাদের বক্তব্য অনুযায়ী, ফুটবলার আবদুল কাদিরির প্রাপ্য সমস্ত বকেয়া অর্থ ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে। শুধু তা-ই নয়, সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে সেই অর্থপ্রাপ্তির আনুষ্ঠানিক স্বীকৃতিও ক্লাবের হাতে এসে পৌঁছেছে। ফলে ফিফার নির্ধারিত সমস্ত প্রয়োজনীয় শর্ত পূরণ হয়েছে বলে দাবি ক্লাবের।

এই পরিস্থিতিতে ফিফার রেজিস্ট্রেশন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশাসনিক প্রক্রিয়া এখন একেবারে শেষ পর্যায়ে। ক্লাবের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই ফিফার পক্ষে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিজ্ঞপ্তি ও প্রকাশের আশা করা হচ্ছে।

কর্তারা আরও জানান, এই জটিলতা কাটিয়ে ওঠার জন্য গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন আনুষ্ঠানিক ঘোষণা পৌঁছলে নতুন ফুটবলার নিবন্ধনের পথ সম্পূর্ণভাবে খুলে যাবে, যা আসন্ন ফুটবল মরসুমের প্রস্তুতিতে ক্লাবকে স্বস্তি দেবে বলেই আপাতত মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande