
জলপাইগুড়ি, ২৭ জুলাই (হি.স.): শ্রাবণ মাসের সোমবারে উত্তরবঙ্গের বিখ্যাত জল্পেশ মন্দিরে মহাদেবের আরাধনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার দুপুরে জল্পেশে পৌঁছে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন তিনি এবং বাবা জল্পেশ্বরের মাথায় জল ঢেলে পুজো দেন।
উত্তরবঙ্গে জল্পেশ মন্দিরে মহাদেবের আরাধনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে দেখতে এদিন মন্দিরে উপচে পড়ে ভিড়। শ্রাবণ মাসের সোমবার জল্পেশ মন্দিরে পুজো দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী জল্পেশে পৌঁছন। জল্পেশের গর্ভগৃহে গিয়ে পুজোয় বসেন তিনি। পুজোর সামগ্রী বাবা জল্পেশ্বরকে নিবেদন করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, জলপাইগুড়িতে এসেছি। বাবা জল্পেশের কাছে যাব না, তাই হয় নাকি? মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মন্দির চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ