নতুন সরকার গঠনের পর দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব কমিটিকে হয়রানির অভিযোগ, কলকাতা পুরসভার নোটিস ঘিরে প্রশ্ন
কলকাতা, ২৭ জুলাই (হি. স.):-নতুন সরকার গঠনের পর কলকাতার ঐতিহ্যবাহী দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব কমিটি সোমবার অযথা প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ তুলেছে কমিটির পক্ষ। কমিটির মুখপাত্র সারনাথ ঘোষ জানান, ২০২১ সালে কলকাতা পুরসভা পূজার কার্যালয়ের
দেশপ্রিয় পার্ক


কলকাতা, ২৭ জুলাই (হি. স.):-নতুন সরকার গঠনের পর কলকাতার ঐতিহ্যবাহী দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব কমিটি সোমবার অযথা প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ তুলেছে কমিটির পক্ষ। কমিটির মুখপাত্র সারনাথ ঘোষ জানান, ২০২১ সালে কলকাতা পুরসভা পূজার কার্যালয়ের জন্য যে জায়গা বরাদ্দ করেছিল, তার ডিড, লিজ-সহ সমস্ত বৈধ নথি কমিটির কাছে রয়েছে। তবুও সম্প্রতি বারবার নোটিস পাঠিয়ে নতুন করে সব নথি জমা দিতে বলা হচ্ছে।তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন কার্যকরী কমিটি গঠনের পর থেকেই প্রশাসনিক কাজকর্ম গুছিয়ে নেওয়া হচ্ছিল। কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পুরসভার একের পর এক নোটিস আসতে শুরু করেছে। ২৪ জুলাই জারি হওয়া সর্বশেষ নোটিসেও সমস্ত নথি জমা দিতে বলা হয়েছে।সারনাথ ঘোষ বলেন, কমিটি তদন্তে পূর্ণ সহযোগিতা করবে এবং প্রয়োজনীয় সব নথি জমা দেবে। তবে প্রায় ৯০ বছরের পুরনো একটি অরাজনৈতিক ও ঐতিহ্যবাহী দুর্গোৎসব কমিটিকে এভাবে বারবার নোটিস দিয়ে হয়রানি করা উচিত নয়। তাঁর অভিযোগ, এলাকার কিছু অতিবামপন্থী মনোভাবাপন্ন ব্যক্তি পুরসভার কয়েকজন আধিকারিকের সঙ্গে যোগসাজশ করে কমিটিকে রাজনৈতিক বিতর্কে জড়ানোর চেষ্টা করছেন।তিনি আরও জানান, স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্তের সঙ্গে দেখা করার চেষ্টা হলেও এখনও সময় মেলেনি। একইসঙ্গে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপও চেয়েছে কমিটি। কমিটির আশা, তথ্যের ভিত্তিতে নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া হবে এবং ঐতিহ্যবাহী এই দুর্গোৎসবকে অযথা বিঘ্নিত করা হবে না। পাশাপাশি কমিটির বিরুদ্ধে গুজব ছড়ালে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন সারনাথ ঘোষ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande