গান্ডেরবালে বাস দুর্ঘটনায় আহত ৩৯ অমরনাথ তীর্থযাত্রী, উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার
শ্রীনগর, ২৮ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলায় অমরনাথ তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ৩৯ জন আহত হয়েছেন। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এক্স-এ মুখ্যমন্ত্রীর দফতর জানায়
গান্ডেরবালে বাস দুর্ঘটনায় আহত ৩৯ অমরনাথ তীর্থযাত্রী, উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার


শ্রীনগর, ২৮ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলায় অমরনাথ তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ৩৯ জন আহত হয়েছেন।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এক্স-এ মুখ্যমন্ত্রীর দফতর জানায়, যাত্রা শেষে শ্রীনগরে ফেরার পথে এই দুর্ঘটনায় একাধিক তীর্থযাত্রী আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী সাকিনা ইট্টুকে শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (স্কিমস)-এ গিয়ে আহতদের চিকিৎসা তদারকির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলার কাঙ্গান এলাকার শ্রীনগর-লেহ জাতীয় সড়কের হরিগানওয়ান এলাকায় একটি তীব্র বাঁক ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তা থেকে ছিটকে একটি ফাঁকা বাড়ির উপর গিয়ে পড়ে।

দুর্ঘটনায় বাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও সেটিই বাসটিকে সিন্ধ নদীতে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

খবর পেয়ে পুলিশ, সিআরপিএফ-এর ১১৮ ব্যাটালিয়ন, আইটিবিপি, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande