
শ্রীনগর, ২৮ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের গান্ডেরবালে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন অমরনাথ তীর্থযাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকালে মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলার কাঙ্গান এলাকায় শ্রীনগর-লেহ মহাসড়কের ‘এস-মোড় হরিগানিওয়ান’-এর কাছে একটি বাস রাস্তা থেকে ছিটকে যায়, এতে অন্তত ৩২ জন অমরনাথ তীর্থযাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে বালতাল থেকে জম্মু যাওয়ার পথে ‘এআর১১ডি/৫৬৫৫’ নম্বরের বাসটি বিপজ্জনক ‘এস-মোড়’ বাঁকের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ, সিআরপিএফ-এর ১১৮ ব্যাটালিয়ন, আইটিবিপি জওয়ান, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ