স্বস্তির বৃষ্টি দিল্লিতে, মনোরম হয়ে উঠল আবহাওয়া
নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): উত্তর ভারতে এই মুহূর্তে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এর প্রভাবে দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারও স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। সকালে দিল্লিজুড়ে ঝেঁপে বৃষ্টি নামে। এই বৃষ্টির পর ঘর্মাক্ত গরম থেকে স
স্বস্তির বৃষ্টি দিল্লিতে, মনোরম হয়ে উঠল আবহাওয়া


নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): উত্তর ভারতে এই মুহূর্তে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এর প্রভাবে দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারও স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। সকালে দিল্লিজুড়ে ঝেঁপে বৃষ্টি নামে। এই বৃষ্টির পর ঘর্মাক্ত গরম থেকে স্বস্তি মিলেছে, মনোরম হয়ে উঠেছে আবহাওয়া। মান্ডি হাউস, সেনা ভবন, কর্তব্য পথ-সহ দিল্লির বিভিন্ন এলাকায় এদিন সকালে বৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকালে দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর পক্ষ থেকে দিল্লিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আইএমডি-র তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৮টা পর্যন্ত শহরের প্রধান আবহাওয়া কেন্দ্র সফদরজং-এ ৩২.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া অন্যান্য কেন্দ্রের মধ্যে রিজ-এ ৩৭.৬ মিলিমিটার, লোধি রোডে ৩৬.৭ মিলিমিটার, আয়ানগরে ৪ মিলিমিটার এবং পালামে ০.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দিল্লিতে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande