লোকসভা ও রাজ্যসভায় হট্টগোল, দুপুর দু'টো পর্যন্ত উভয়কক্ষের অধিবেশন মুলতুবি
নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): লোকসভা ও রাজ্যসভায় মঙ্গলবারও বিরোধীদের হইহট্টগোল অব্যাহত। এর ফলে সংসদের উভয়কক্ষের অধিবেশন দুপুর দু''টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা বিরোধীদের উদ্দেশে বলেন, কক্ষটি চলতে দিন; আলোচনা ও সংলাপ হো
বাদল অধিবেশনের প্রথম দিনই উত্তাল সংসদ, হট্টগোল বিরোধীদের


নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): লোকসভা ও রাজ্যসভায় মঙ্গলবারও বিরোধীদের হইহট্টগোল অব্যাহত। এর ফলে সংসদের উভয়কক্ষের অধিবেশন দুপুর দু'টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা বিরোধীদের উদ্দেশে বলেন, কক্ষটি চলতে দিন; আলোচনা ও সংলাপ হোক এবং সবার মতামত প্রকাশ পাক। সারা দেশের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছক যে, সংসদে আলোচনা ও সংলাপ অনুষ্ঠিত হয়। কিন্তু তাতে কর্ণপাত করেননি বিরোধীরা, তাই লোকসভার অধিবেশন দুপুর দু'টো পর্যন্ত মুলতুবি করে দেন অধ্যক্ষ ওম বিড়লা। অপরদিকে, রাজ্যসভাতেও একই পরিস্থিতি বিরাজ করে, তাই রাজ্যসভার অধিবেশন দুপুর দু'টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে।

এদিকে, পঞ্জাবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে পঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজ্যোত সিং বেইন্সের পদত্যাগের দাবিতে এদিন সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি সাংসদরা। 'পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স) অ্যামেন্ডমেন্ট বিল' বা সরকারি পরীক্ষায় অসদুপায় রোধ সংক্রান্ত সংশোধনী বিল প্রসঙ্গে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমার মনে হয় বিরোধী দল এতে অংশ নেবে বলে জোরালো সম্ভাবনা রয়েছে, যা আমাকে আশান্বিত করছে। আমি মনে করি, সংসদকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনা প্রয়োজন। সংসদে ভারতের তরুণ প্রজন্মের কণ্ঠস্বর শোনা জরুরি এবং এই বিষয়গুলো উত্থাপন করাকে আমরা অনেকেই নিজেদের দায়িত্ব বলে মনে করি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande