ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেফতার চিনা নাগরিক
নয়ডা, ২৮ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের নয়ডায় অবৈধভাবে বসবাসের অভিযোগে এক চিনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে একটি গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেটা-২ থানার পুলিশ গ্রেটার নয়ডার এনআরআই সিটি এলাকার কাছে থেকে তাঁকে গ্রেফতার করে। ধৃতের নাম সং
ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেফতার চিনা নাগরিক


নয়ডা, ২৮ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের নয়ডায় অবৈধভাবে বসবাসের অভিযোগে এক চিনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে একটি গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেটা-২ থানার পুলিশ গ্রেটার নয়ডার এনআরআই সিটি এলাকার কাছে থেকে তাঁকে গ্রেফতার করে। ধৃতের নাম সং জিয়াওমি (৩৮)। বর্তমানে তাঁকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি জিজ্ঞাসাবাদ করছে।

বেটা-২ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিনোদ কুমার মঙ্গলবার জানান, ধৃত চিনা নাগরিক গ্রেটার নয়ডার জেপি গ্রিন সোসাইটিতে বসবাস করছিলেন। তদন্তে জানা গিয়েছে, তিনি ২০১৯ সালের ২৬ জুন থেকে ২০২০ সালের ২৫ জুন পর্যন্ত বৈধ ভিসায় ভারতে এসেছিলেন। কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি অবৈধভাবে দেশে থেকে যান।

পুলিশের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর প্রতারণার মাধ্যমে তিনি ভুয়ো আধার কার্ড তৈরি করেন। সেই আধারের ভিত্তিতে প্যান কার্ড-সহ একাধিক নথিও সংগ্রহ করেন এবং দীর্ঘদিন ধরে গ্রেটার নয়ডার জেপি গ্রিন সোসাইটিতে বসবাস করছিলেন।

তদন্তে আরও জানা গিয়েছে, তিনি মণিপুরের এক তরুণীকে বিয়ে করেছেন। তাঁদের তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। স্ত্রীর নামে একটি নির্মাণ সংস্থাও পরিচালনা করতেন তিনি।

ধৃতের সঙ্গে অন্য কোনও সন্দেহজনক কার্যকলাপ বা গুপ্তচরবৃত্তির যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande