বৃহস্পতিবার দাতিয়া বিধানসভায় উপনির্বাচন, ভাগ্য নির্ধারণ হবে ২১ প্রার্থীর
ভুবনেশ্বর, ২৮ জুলাই (হি.স.) : বৃহস্পতিবার মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই উপনির্বাচনে ২১ জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবেন ২ লক্ষ ২০ হাজার ৩৪৪ জন ভোটার। ৩ আগস্ট ভোটগণনা হবে এবং সেদিনই ফলাফল প্রকাশিত হবে। বিজেপির প্
দাতিয়া বিধানসভায় উপনির্বাচন


ভুবনেশ্বর, ২৮ জুলাই (হি.স.) : বৃহস্পতিবার মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই উপনির্বাচনে ২১ জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবেন ২ লক্ষ ২০ হাজার ৩৪৪ জন ভোটার। ৩ আগস্ট ভোটগণনা হবে এবং সেদিনই ফলাফল প্রকাশিত হবে। বিজেপির প্রচারের মূল হাতিয়ার এলাকার উন্নয়ন। অন্যদিকে, কংগ্রেস তাদের প্রচারে নিশানা করেছে দাতিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

উল্লেখ্য, মঙ্গলবারই দাতিয়া বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিন। জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গেছে, দাতিয়া বিধানসভা কেন্দ্রের মোট ২ লক্ষ ২০ হাজার ৩৪৪ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৮৮ জন। আর মহিলা ভোটার আছেন ১ লক্ষ ৪ হাজার ২৪৬ জন। এছাড়াও ১০ জন তৃতীয় লিঙ্গের ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই বিধানসভা এলাকায় ১ হাজার ৩৭২ জন দিব্যাঙ্গ, ৮০ বছরের বেশি বয়সি ভোটারের সংখ্যা ১ হাজার ২৩৭ জন এবং ৪৪৩ জন সার্ভিস ভোটার রয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande