প্রধানমন্ত্রীর পোস্ট মুছে ফেলার ঘটনায় ক্ষমা চাইল মেটা, দায়ী করলো প্রযুক্তিগত ত্রুটিকে
নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট মুছে ফেলার ঘটনায় ক্ষমা চাইল মেটা। দায়ী করলো প্রযুক্তিগত ত্রুটিকে। মেটা জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির জন্যই পোস্টটি মুছে ফেলা হয়েছিল। ভারত সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এ
মাঝরাতে ফের বার্তা প্রধানমন্ত্রীর, যুব সমাজকে জানালেন ধন্যবাদ


নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট মুছে ফেলার ঘটনায় ক্ষমা চাইল মেটা। দায়ী করলো প্রযুক্তিগত ত্রুটিকে। মেটা জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির জন্যই পোস্টটি মুছে ফেলা হয়েছিল। ভারত সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং সংশ্লিষ্ট কর্তাদের তলব করা হতে পারে বলে সূত্রের খবর।

নিট আন্দোলন চলাকালীন নতুন প্রজন্মর কাছে কাছে নিজের কথা পৌঁছে দিতে একেবারে জেন জি-দের স্টাইলে প্রথম 'সেলফি ভিডিও' পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু হঠাৎ কী এমন হল, সেই ভিডিওই ভারতে বন্ধ করে দেয় স্বয়ং ফেসবুকের মালিক সংস্থা 'মেটা'। তবে বেশি সময় এই নিষেধাজ্ঞা টেকেনি। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ফের সব স্বাভাবিক হয়ে যায়। এই ঘটনায় ক্ষমা চাইল মেটা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande