(আপডেট) বারুইপুরে নাবালিকা খুনে ধৃত আরও এক অভিযুক্ত, ১৬৩ ধারা জারি
বারুইপুর, ৬ জুলাই (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। এই নিয়ে মোট গ্রেফতার দুই, এছাড়াও আরও তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ধৃতদের এখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, শনি
বারুইপুরে নাবালিকা খুনে ধৃত আরও এক অভিযুক্ত, ১৬৩ ধারা জারি


বারুইপুর, ৬ জুলাই (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। এই নিয়ে মোট গ্রেফতার দুই, এছাড়াও আরও তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ধৃতদের এখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, শনিবার থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে পুকুর থেকে উদ্ধার হয় ১২ বছরের এক কিশোরীর দেহ। নাবালিকার দেহ উদ্ধার ঘিরে রবিবার দফায় দফায় উত্তপ্ত হয় এলাকা। জনরোষে এক যুবককে পিটিয়ে খুনেরও অভিযোগ ওঠে। বারুইপুর কাণ্ডে ইতিমধ্যে ৬ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠিত হয়েছে। বারুইপুরের ঘটনায় এ পর্যন্ত তিনটি পৃথক মামলা রুজু হয়েছে।

এদিকে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের তিনটি থানা এলাকায় ১৬৩ ধারা জারি করে দিল পুলিশ। সোমবার সকালেও সেখানে পরিস্থিতি থমথমে রয়েছে। ১৬৩ ধারা জারি করা হয়েছে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায়। ভারতীয় ন্যায় সংহিতার এই ধারা অনুসারে, তিন থানা এলাকায় পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande