নয়ডাতে গাড়ি ও বাইকের সংঘর্ষে আহত ২ জন
নয়ডা, ৯ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের নয়ডা জেলায় পথ দুর্ঘটনা ঘটেছে। একটি গাড়ি ও বাইকের সংঘর্ষে দুই বাইক আরোহীর আহত হয়েছে। বৃহস্পতিবার জেলার কাউয়াকল-রোহ প্রধান সড়কের বিন্দিচক গ্রামের আগে চৌরাহি আহার মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জান
নয়ডাতে গাড়ি ও বাইকের সংঘর্ষে আহত ২ জন


নয়ডা, ৯ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের নয়ডা জেলায় পথ দুর্ঘটনা ঘটেছে। একটি গাড়ি ও বাইকের সংঘর্ষে দুই বাইক আরোহীর আহত হয়েছে। বৃহস্পতিবার জেলার কাউয়াকল-রোহ প্রধান সড়কের বিন্দিচক গ্রামের আগে চৌরাহি আহার মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের নাম অর্জুন মাহাতো, তিনি সোখোদেবরা গ্রামের বাসিন্দা। অন্যজন যমুনা মাহাতো, উকসি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার তারা বাইকে করে নওয়াড়ার দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের বাইকটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনায় দুজন গুরুতর ভাবে আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। যেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande