২৫ মাসে দ্বিগুণের টোপ, কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগে হাওড়ায় গ্রেফতার ৬
হাওড়া, ৯ জুলাই (হি.স.): বিনিয়োগ করলে ২৫ মাসে দ্বিগুণ টাকা গ্রাহককে দেওয়া হবে বলে দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি| অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গার গ্রাহকদের থেকে টাকা নিয়ে আর সেই টাকা ফেরত দেয়নি একটি চিটফান্ড কোম্পানি। প্রতারণার অভিযোগে ওই ভুয়ো লগ্নি স
২৫ মাসে দ্বিগুণের টোপ, কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগে হাওড়ায় গ্রেফতার ৬


হাওড়া, ৯ জুলাই (হি.স.): বিনিয়োগ করলে ২৫ মাসে দ্বিগুণ টাকা গ্রাহককে দেওয়া হবে বলে দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি| অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গার গ্রাহকদের থেকে টাকা নিয়ে আর সেই টাকা ফেরত দেয়নি একটি চিটফান্ড কোম্পানি। প্রতারণার অভিযোগে ওই ভুয়ো লগ্নি সংস্থার তিন ৬ জনকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতদের মধ্যে রয়েছেন সংস্থার ডিরেক্টর সুজয় কাঞ্জিলাল, তাঁর মা নমিতা কাঞ্জিলাল, স্ত্রী সুদ্রিশা কাঞ্জিলাল এবং তিন কর্মী তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ কুণ্ডু ও অভিষেক পাল। বৃহস্পতিবার হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের ডিসিপি জানান, তদন্ত চলছে। আরও লোক এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন।

এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলিলিয়াস রোডের এক বাসিন্দা ব্যাটরা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই তদন্ত করে এই গ্রেফতারি হয়। অভিযোগ, প্রায় ১৬ কোটি টাকা গ্রাহকদের না দিয়ে জালিয়াতি করে চিটফান্ড কোম্পানিটি। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande