(আপডেট) মারধরের মামলায় বাঁকুড়ায় গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রেফতার
বাঁকুড়া, ৯ জুলাই (হি.স.): মারধরের একটি মামলায় গৌরবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল কংগ্রেসের নেতা কুতুবউদ্দিন খানকে গ্রেপ্তার করেছে ইন্দপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে ইন্দপুর থানায় দায়ের হওয়া একটি মারধরের মামলার
(আপডেট) মারধরের মামলায় বাঁকুড়ায় গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রেফতার


বাঁকুড়া, ৯ জুলাই (হি.স.): মারধরের একটি মামলায় গৌরবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল কংগ্রেসের নেতা কুতুবউদ্দিন খানকে গ্রেপ্তার করেছে ইন্দপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে ইন্দপুর থানায় দায়ের হওয়া একটি মারধরের মামলার তদন্তে নেমে বুধবার রাতে কুতুবউদ্দিন খানকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাঁকে খাতড়া মহকুমা আদালতে তোলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন কুতুবউদ্দিন খানের ছেলে তথা ইন্দপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রেজাউল খানও।

উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর অন্য একটি মামলায় ইন্দপুর থানার পুলিশ রেজাউল খানকে গ্রেপ্তার করেছিল। পরে তিনি আদালত থেকে জামিন পান।

একই পরিবারের সদস্যদের নাম একাধিক ফৌজদারি মামলায় জড়িয়ে পড়ায় ইন্দপুরের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, এলাকার প্রভাবশালী এই নেতৃত্বকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠছিল। ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দপুর থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande