এলাকায় ‘ত্রাস’ তৈরির অভিযোগে বাঁকুড়ায় গ্রেফতার ২ তৃণমূল নেতা
বাঁকুড়া, ৯ জুলাই (হি. স. ) : ইন্দাস থানার এলাকায় শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল কর্মী শেখ সামসুদ্দিন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইন্দাস থানায় দায়ের হওয়া শ্লীলতাহানির মামলায় অভিযোগের ভিত্তিতে শেখ সামসুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে
এলাকায় ‘ত্রাস’ তৈরির অভিযোগে বাঁকুড়ায় গ্রেফতার ২ তৃণমূল নেতা


বাঁকুড়া, ৯ জুলাই (হি. স. ) : ইন্দাস থানার এলাকায় শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল কর্মী শেখ সামসুদ্দিন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইন্দাস থানায় দায়ের হওয়া শ্লীলতাহানির মামলায় অভিযোগের ভিত্তিতে শেখ সামসুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করে পুলিশ। মামলার তদন্ত শুরু হয়েছে।

এদিকে, একটি মারধরের মামলায় গৌরবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূলের প্রভাবশালী নেতা কুতুবউদ্দিন খানকে গ্রেফতার করেছে ইন্দপুর থানার পুলিশ। বুধবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার তাঁকে খাতড়া মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে কুতুবউদ্দিন খানের ছেলে তথা ইন্দপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রেজাউল খানেরও।

প্রসঙ্গত, একই জেলায় দুই পৃথক এলাকায় তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande