স্বাস্থ্য ভবন পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দ্রুত কার্যকর হচ্ছে ‘আয়ুষ্মান ভারত’ যোজনা
​কলকাতা, ৯ জুলাই (হি.স.): রাজ্যের চলতি অর্থবর্ষের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য—এই দুই বিভাগেই বিশেষ গুরুত্ব দিতে দায়বদ্ধ রাজ্য সরকার। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির অভিভাষণের পাশাপাশি বিধানসভায় বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত পেশ করা ২০২৬-২
স্বাস্থ্য ভবন পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দ্রুত কার্যকর হচ্ছে ‘আয়ুষ্মান ভারত’ যোজনা


​কলকাতা, ৯ জুলাই (হি.স.): রাজ্যের চলতি অর্থবর্ষের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য—এই দুই বিভাগেই বিশেষ গুরুত্ব দিতে দায়বদ্ধ রাজ্য সরকার। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির অভিভাষণের পাশাপাশি বিধানসভায় বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত পেশ করা ২০২৬-২০২৭ অর্থবর্ষের আর্থিক বিবরণীতেও তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এই সূত্র ধরেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পূর্ণ মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এদিন জানান যে, মুখ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের কর্মসূচিটি পূর্বনির্ধারিতই ছিল।

​সেই অনুযায়ী, বৃহস্পতিবার ভরদুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিধাননগরের (সল্টলেক) স্বাস্থ্য ভবনে হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই পরিদর্শনের সময় স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিক ও গুরুত্বপূর্ণ অফিসাররা সশরীরে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ভবনে পৌঁছানোর পরপরই মুখ্যমন্ত্রী সেখানকার কন্ট্রোল রুমটি ঘুরে দেখেন। এরপর তিনি আধিকারিকদের সঙ্গে একটি সংক্ষিপ্ত অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন।

​বৈঠক সূত্রে জানা গেছে, সমগ্র রাজ্য জুড়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে ‘আয়ুষ্মান ভারত’ যোজনা কার্যকর করা হতে চলেছে। এর আগে রাজ্যের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা ও পরিচালনার নানা দিক খতিয়ে দেখা হয়। এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা (ডিএইচএস) এবং কলকাতার পার্শ্ববর্তী সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

​রাজ্যের বর্তমান স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখে এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে আপাতত উদ্ভূত সমস্যাগুলি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দ্রুত সমাধান করাই এই বৈঠকের অন্যতম ও প্রধান উদ্দেশ্য ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাঁর গঠনমূলক বক্তব্যে এই বিষয়ের ওপর বারবার জোর দেন। পরিশেষে, এই পরিদর্শনের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande