বৈষ্ণোদেবী যাত্রাপথে ধস, যাত্রা অব্যাহত; সাময়িকভাবে বন্ধ ব্যাটারি গাড়ি পরিষেবা
জম্মু, ৯ জুলাই (হি.স.): টানা বৃষ্টির জেরে বুধবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকূট পাহাড়ে বৈষ্ণোদেবী যাত্রাপথের একাংশে ধস নামে। এর ফলে সাময়িকভাবে ব্যাটারি গাড়ি পরিষেবা বন্ধ রাখা হলেও তীর্থযাত্রা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্
বৈষ্ণোদেবী যাত্রাপথে ধস, যাত্রা অব্যাহত; সাময়িকভাবে বন্ধ ব্যাটারি গাড়ি পরিষেবা


জম্মু, ৯ জুলাই (হি.স.): টানা বৃষ্টির জেরে বুধবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকূট পাহাড়ে বৈষ্ণোদেবী যাত্রাপথের একাংশে ধস নামে। এর ফলে সাময়িকভাবে ব্যাটারি গাড়ি পরিষেবা বন্ধ রাখা হলেও তীর্থযাত্রা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।

আধিকারিকদের মতে, প্রবল বৃষ্টির কারণে বৈষ্ণোদেবী মন্দিরের নতুন যাত্রাপথে হিমকোটি এলাকার কাছে এই ধস নামে। খবর পেয়ে শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের কর্মী ও যন্ত্রপাতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধস সরানোর কাজ শুরু করে।

ধসের জেরে বৃহস্পতিবার নতুন পথে চলাচলকারী ব্যাটারি গাড়ি পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে পুরনো যাত্রাপথ দিয়ে তীর্থযাত্রীরা নির্বিঘ্নে মন্দিরে যাতায়াত করছেন। শত শত ভক্ত এদিনও পায়ে হেঁটে যাত্রা অব্যাহত রেখেছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধস সম্পূর্ণ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলেই ব্যাটারি গাড়ি পরিষেবা পুনরায় চালু করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande