স্বাস্থ্যকর্মীদের কাজের ক্ষেত্র আলাদা করতে পৃথক রঙের 'ব্যাজ' চালুর নির্দেশ মুখ্যমন্ত্রীর
কলকাতা, ৯ জুলাই (হি.স.): বৃহস্পতিবার সকালে আচমকাই স্বাস্থ্য ভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও স্বাস্থ্য সচিব। মুখ্যমন্ত্রী এদিন বলেন, চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং স্বাস্থ্যকর্মীদের কাজ
স্বাস্থ্যকর্মীদের কাজের ক্ষেত্র আলাদা করতে পৃথক রঙের 'ব্যাজ' চালুর নির্দেশ মুখ্যমন্ত্রীর


কলকাতা, ৯ জুলাই (হি.স.): বৃহস্পতিবার সকালে আচমকাই স্বাস্থ্য ভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও স্বাস্থ্য সচিব। মুখ্যমন্ত্রী এদিন বলেন, চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং স্বাস্থ্যকর্মীদের কাজের ক্ষেত্র আলাদা করতে নার্স, সিকিউরিটি ও ট্রলি চালকদের জন্য আলাদা আলাদা রঙের 'ল্যামিনেটেড ব্যাজ' চালুর নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতালে ভালো পরিবেশের জন্য নজরদারি দরকার। হাসপাতালগুলিতে যাঁরা কাজ করেন, তাঁরা যথেষ্টই অভিজ্ঞ। তাঁদের শুধু কাজ করার পরিবেশ করে দিতে হবে। স্বাস্থ্যকর্মীদেরও সরকার নিরাপত্তা দেবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande