হুগলিতে টেবিল টেনিস প্রতিযোগিতা
হুগলি , ৯ জুলাই (হি.স.): হুগলি জেলা টেবিল টেনিস সংস্থার উদ্যোগে হুগলি টেকনো ইন্ডিয়া ইনডোর স্টেডিয়ামে ‘কল্যাণ জয়ন্ত স্মৃতি রাজ্য র্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতা–২০২৬ (তৃতীয় পর্ব)’-এর শুভ সূচনা হল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীদের
টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন


হুগলি , ৯ জুলাই (হি.স.): হুগলি জেলা টেবিল টেনিস সংস্থার উদ্যোগে হুগলি টেকনো ইন্ডিয়া ইনডোর স্টেডিয়ামে ‘কল্যাণ জয়ন্ত স্মৃতি রাজ্য র্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতা–২০২৬ (তৃতীয় পর্ব)’-এর শুভ সূচনা হল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীদের অংশগ্রহণে বৃহস্পতিবার স্টেডিয়াম চত্বরে উৎসবের আবহ তৈরি হয়। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, চন্দননগরের বিধায়ক অরিন্দম গুঁই-সহ বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ক্রীড়াপ্রেমী ও অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রতিযোগিতা রাজ্যের প্রতিভাবান টেবিল টেনিস খেলোয়াড়দের নিজেদের দক্ষতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড়রা আরও উৎসাহিত হবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জনের পথে এগিয়ে যাবে।

আয়োজকদের পক্ষ থেকে সকল প্রতিযোগীর উজ্জ্বল ভবিষ্যৎ এবং প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করা হয়। আগামী কয়েকদিন ধরে এই রাজ্য র্যাঙ্কিং প্রতিযোগিতা চলবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande