(আপডেট) বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে খুবই আন্তরিক আলোচনা হয়েছে : দীনেশ ত্রিবেদী
ঢাকা, ১০ আগস্ট (হি.স.): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। গত জুনে বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত হয়ে প্রথমবারের মতো সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ। এ দিন দী
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে খুবই আন্তরিক আলোচনা হয়েছে: দীনেশ ত্রিবেদী


বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে খুবই আন্তরিক আলোচনা হয়েছে: দীনেশ ত্রিবেদী


ঢাকা, ১০ আগস্ট (হি.স.): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। গত জুনে বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত হয়ে প্রথমবারের মতো সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ। এ দিন দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে খুবই আন্তরিক আলোচনা হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, গণতান্ত্রিক দেশে বিভিন্ন ধরনের ইস্যু থাকবে, ইস্যু আসবে; সেগুলো সমাধান করতে হবে। ভারতের জনগণ চায় দুদেশের মধ্যে সুন্দর সম্পর্ক, আমাদের দেশের প্রধানমন্ত্রীও চান সুন্দর সম্পর্ক। ভবিষ্যতে ভালো কিছু হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে খুব ভালো লাগলো। খুবই আন্তরিকভাবে আলোচনা হলো।

উল্লেখ্য, তারেক রহমান দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপরে জোর দিয়েছেন। সোমবার বেলায় বাংলাদেশ সচিবালয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande