বিহারে মাদক সহ পাচারকারী গ্রেফতার
কাটিহার, ১০ আগস্ট (হি.স.) : বিহারের কাটিহার জেলার কুরসেলা থানার পুলিশ ৪০৩ গ্রাম মাদক (স্ম্যাক) সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে। সোমবার ডুমরিয়া মহন্ত স্থান এলাকার কাছে গাড়ি তল্লাশির সময় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ডুমরিয়া মহ
বিহারে মাদকসহ পাচারকারী গ্রেফতার


কাটিহার, ১০ আগস্ট (হি.স.) : বিহারের কাটিহার জেলার কুরসেলা থানার পুলিশ ৪০৩ গ্রাম মাদক (স্ম্যাক) সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে। সোমবার ডুমরিয়া মহন্ত স্থান এলাকার কাছে গাড়ি তল্লাশির সময় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ডুমরিয়া মহন্ত স্থান এলাকার কাছে এক ব্যক্তি মাদক নিয়ে আসছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। এরপর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে ওই এলাকায় যানবাহন তল্লাশি শুরু হয়। তল্লাশির সময় পুলিশকে দেখে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধরে তল্লাশি চালালে তার কাছ থেকে ৪০৩ গ্রাম মাদক (স্ম্যাক) উদ্ধার হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তির পরিচয় মণীশ কুমার (২২)। তিনি কুরসেলা থানার তিনঘরিয়া এলাকার বাসিন্দা। পুলিশ মাদক পাচারের অভিযোগে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande