
জম্মু, ১০ আগস্ট (হি.স.) : জম্মুর বিশ্নাহ এলাকায় এক বৃদ্ধার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তাঁর নাতির বিরুদ্ধে। হামলায় ওই মহিলার গলায় গুরুতর আঘাত লেগেছে।প্রাথমিক তথ্য অনুযায়ী, মন্নু নামে এক যুবক তাঁর ঠাকুমা লাজবন্তীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। ঘটনায় গুরুতর আহত লাজবন্তীকে দ্রুত বিশ্নাহ উপ-জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে কী কারণে হামলা সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। সোমবার পুলিশ জানিয়েছে, তদন্তের পর হামলার কারণ এবং ঘটনার বিষয়ে সম্পূর্ণভাবে জানা যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস