জয়সলমেরে বর্ণাঢ্য তিরঙ্গা মিছিল
জয়সলমের, ১০ আগস্ট (হি.স.) : ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাজস্থানের জয়সলমেরে জেলা প্রশাসনের উদ্যোগে তিরঙ্গা মিছিলের আয়োজন করা হয়। গড়িসর চৌমাথা থেকে মিছিলের সূচনা হয়। জেলা কালেক্টর অনুপমা জোরওয়াল মিছিলটির উদ্বোধন করেন। মিছিলে
জয়সলমেরে বর্ণাঢ্য তিরঙ্গা মিছিল


জয়সলমের, ১০ আগস্ট (হি.স.) : ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাজস্থানের জয়সলমেরে জেলা প্রশাসনের উদ্যোগে তিরঙ্গা মিছিলের আয়োজন করা হয়। গড়িসর চৌমাথা থেকে মিছিলের সূচনা হয়। জেলা কালেক্টর অনুপমা জোরওয়াল মিছিলটির উদ্বোধন করেন।

মিছিলে জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিক, জনপ্রতিনিধি ও সমাজকর্মীরা অংশ নেন। অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জিতেন্দ্র সিং, নরপত সিং, পুরসভার কমিশনার লজপাল সিং সোধা-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নেন প্রশাসনিক আধিকারিকরাও। ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’ এবং স্বাধীনতা সংগ্রামীদের অমর থাকার স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। গড়িসর চৌমাথা থেকে মিছিলটি শুরু হয়ে পুরসভা, এয়ারফোর্স চৌমাথা, নীরজ বাসস্ট্যান্ড চৌমাথা এবং হনুমান সার্কেল হয়ে গান্ধী দর্শনে পৌঁছয়। সেখানে মহাত্মা গান্ধীর মূর্তির কাছে মিছিলের সমাপ্তি হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande