
কলকাতা, ১০ আগস্ট (হি.স.): জনতার দরবার কর্মসূচিতে ফের সাধারণ মানুষের অভাব ও অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সল্টলেক রাজ্য বিজেপি কার্যালয়ে আয়োজিত হয় জনতার দরবার কর্মসূচি। সেখানে উপস্থিত বহু হন বহু মানুষ। তাঁদের অভাব ও অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস দেন তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু সামাজিক মাধ্যমে জানিয়েছেন, সল্টলেক রাজ্য বিজেপি কার্যালয়ে আয়োজিত ‘জনতার দরবার’-এ উপস্থিত থেকে বহু মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেছেন তিনি। প্রত্যেকের সমস্যার দ্রুত এবং কার্যকর সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের জনতার দরবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ