আবাস যোজনায় অনিয়মের অভিযোগে কল্যাণপুর পঞ্চায়েতে বিজেপির বিক্ষোভ
বারুইপুর, ১১ আগস্ট (হি. স.): আবাস যোজনায় অনিয়ম ও একাধিক দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার কল্যাণপুর পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকৃত গরিব ও উপযুক্ত বহু পরিবার আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। অন্যদিকে, প্রয়োজন
আবাস যোজনায় অনিয়মের অভিযোগে কল্যাণপুর পঞ্চায়েতে বিজেপির বিক্ষোভ


বারুইপুর, ১১ আগস্ট (হি. স.): আবাস যোজনায় অনিয়ম ও একাধিক দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার কল্যাণপুর পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকৃত গরিব ও উপযুক্ত বহু পরিবার আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। অন্যদিকে, প্রয়োজন না থাকা সত্ত্বেও কিছু পরিবারকে ঘর দেওয়ার অভিযোগও তোলা হয়। পাশাপাশি নতুন করে সার্ভে না করার বিরুদ্ধেও সরব হন বিজেপি কর্মী-সমর্থকেরা।

বিক্ষোভকে কেন্দ্র করে এদিন পঞ্চায়েত চত্বরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন এক পঞ্চায়েত কর্মীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, আবাস যোজনার তালিকা নিয়ে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে ফের সমীক্ষা করা এবং অনিয়মের তদন্তের দাবি জানান তাঁরা। তাঁদের অভিযোগ, প্রশাসনের কাছে বারবার বিষয়টি জানানো হলেও কার্যকর পদক্ষেপ করা হয়নি।

যদিও বিজেপির অভিযোগ নিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিক্ষোভ ঘিরে এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, সে জন্য পুলিশি নজরদারি রাখা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande