(আপডেট) কলম্বিয়ায় কম্পনে মৃতের সংখ্যা ১৬০-এর বেশি
বোগোটা, ১১ আগস্ট (হি স)। সোমবার কম্পনের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উদ্ধারকাজ শুরু হতেই একে একে বেরিয়ে এসেছে নিথর দেহ। ২৪ ঘন্টা না কাটতেই কলম্বিয়ার কম্পনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬০-এর বেশি। গোটা দেশ তছনছ হয়ে গিয়েছে। কলকাতায় যখন মঙ্গলবার সন্ধ্যা সওয়া
(আপডেট) কলম্বিয়ায় কম্পনে মৃতের সংখ্যা ১৬০-এর বেশি


বোগোটা, ১১ আগস্ট (হি স)। সোমবার কম্পনের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উদ্ধারকাজ শুরু হতেই একে একে বেরিয়ে এসেছে নিথর দেহ। ২৪ ঘন্টা না কাটতেই কলম্বিয়ার কম্পনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬০-এর বেশি। গোটা দেশ তছনছ হয়ে গিয়েছে।

কলকাতায় যখন মঙ্গলবার সন্ধ্যা সওয়া ছ’টা, রাজধানী বোগোটায় সময় মঙ্গলবার সকাল পৌনে আটটা। এই দুই শহরের দূরত্ব প্রায় ১৬,৫০০ কিলোমিটার। সামাজিক মাধ্যম জুড়ে ভাইরাল তাসের ঘরের মতো ভেঙে পড়া বাড়ি-ঘরদোরের ছবি, ভিডিও।

বলা হচ্ছে, একুশ শতকের কলম্বিয়ায় এটাই সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এই অবস্থায় কলম্বিয়ার পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। উদ্ধারকাজে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার পশ্চিম কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৪। ইউএস জিওলজিক্যাল সার্ভের বিবৃতি অনুযায়ী, সোমবার কলম্বিয়ার রাজধানী বগোটার পশ্চিমে প্রায় ৪০০ কিলোমিটার অন্দরে স্যান হোসে দে পামার এলাকায় প্রায় ১০৭ কিলোমিটার মাটির নীচে এই কম্পনের উৎস।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande