তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার পড়ল এলাকায়
ক্যানিং, ১১ আগস্ট (হি. স.): ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেতবেরিয়া এলাকায় দুই তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার পড়ল এলাকায়। এলাকার তৃণমূল নেতা মনোজ ব্যাপারী ও সঞ্জীব ব্যাপারীর বিরুদ্ধে পোস্টার পড়েছে। গত ৪ মের পর থেকেই গা ঢাকা দিয়েছেন এই
তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার পড়ল এলাকায়


ক্যানিং, ১১ আগস্ট (হি. স.): ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেতবেরিয়া এলাকায় দুই তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার পড়ল এলাকায়। এলাকার তৃণমূল নেতা মনোজ ব্যাপারী ও সঞ্জীব ব্যাপারীর বিরুদ্ধে পোস্টার পড়েছে। গত ৪ মের পর থেকেই গা ঢাকা দিয়েছেন এই তৃণমূল নেতারা। এদের বিরুদ্ধে এলাকায় তোলাবাজি থেকে শুরু করে সাধারণ মানুষের থেকে কাটমানি নেওয়া, এমনকি বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালানোর অভিযোগও রয়েছে।

২০২১ এ ভোট পরবর্তী হিংসা চালিয়েছেন এরা এলাকার বিজেপি কর্মী সহ সাধারণ মানুষের উপর। এছাড়া জোড় করে লোকের জমি হাতিয়ে নেওয়া, জমি কেনাবেচা করলে সেখান থেকে দালালি খাওয়া সহ বহু দুর্নীতির অভিযোগ রয়েছে এই মনোজ ব্যাপারী, সঞ্জীব ব্যাপারী সহ তাদের অনুগামীদের বিরুদ্ধে।

এলাকার এক সময়ের দাপুটে তৃণমূল এই নেতাদের বিরুদ্ধেই রাতের অন্ধকারে এলাকায় পোস্টার পড়েছে। মঙ্গলবার সকালে এলাকার মানুষ দেখতে পান গোটা এলাকা জুড়ে এদের বিরুদ্ধে পোস্টার পড়েছে। সাধারণ মানুষ তাঁদের কাটমানির টাকা থেকে শুরু করে যাদের কাছ থেকে জোড় করে তোলাবাজি করে টাকা নিয়েছেন এই তৃণমূলের নেতারা সেই টাকা ফেরতের দাবিতে সরব হয়েছেন। তাঁদের দাবি, এই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে। জোরপূর্বক জমি দখল, ঘরবাড়ি ভাঙচুর সহ তাদের মারধর, নানা ভাবে ভয় দেখানো সহ একাধিক অভিযোগ রয়েছে এই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ছড়িয়েছে। এলাকার সাধারণ মানুষ যারা এক সময় এই তৃণমূল নেতাদের ভয়ে অতিষ্ঠ থাকতো, তাঁরা বর্তমানে এদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দা সরমা রায়, সুশীল সরকাররা বলেন, “ তৃণমূলের জামানায় এদের দাপটে আমরা ভয়ে ভয়ে থাকতাম। কত নিরীহ মানুষের উপর যে এরা অত্যাচার করেছে তার ইয়াত্তা নেই। আমরা চাই প্রশাসন বিচার করে মানুষকে তাঁদের ন্যায্য বিচারের ব্যবস্থা করে দিক।” এলাকার বিজেপি নেতা দেবাশিস রায় বলেন, “ বেছে বেছে বিজেপি কর্মীদের মারধর, তাঁদের ঘরবাড়ি ভেঙেছে এই তৃণমূলের হার্মাদরা। সাধারণ মানুষকে লুট করেছে। আজ মানুষ তাঁদের বিচারের দাবিতে এলাকায় পোস্টার মেরেছে। মানুষ নিশ্চয় তাঁদের হিসেব বুঝে নেবে।” যদিও এ বিষয়ে এলাকার কোনও তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া মেলেনি।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande