
হুগলি , ১২আগস্ট (হি.স.): জাতীয় পতাকার মর্যাদা, দেশপ্রেম, জাতীয় ঐক্য ও অখণ্ডতার বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে মঙ্গলবার বলাগড় বিধানসভায় আয়োজিত হল ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রা। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার।
জাতীয় পতাকা হাতে নিয়ে এই যাত্রায় অংশ নেন দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। কর্মসূচিকে ঘিরে এলাকায় তৈরি হয় দেশাত্মবোধের আবহ। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা এবং দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষার বার্তা তুলে ধরা হয়।
মন্ত্রী সুমনা সরকার বলেন, দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি জাতীয় ঐক্য ও অখণ্ডতার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মাধ্যমে দেশপ্রেমের চেতনাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
দেশের ঐক্য ও অখণ্ডতা অটুট থাকুক—এই বার্তাকে সামনে রেখে এদিনের কর্মসূচি সম্পন্ন হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA