ভারত এক অবিনশ্বর, সনাতন ও সমৃদ্ধ দেশ : দত্তাত্রেয় হোসবালে
কলকাতা, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলকাতার মানিকতলায় সঙ্ঘ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে। ৮০-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শনিবার সকালে সঙ্ঘের কার্যালয় কেশব ভবনে
দত্তাত্রেয় হোসবালে


কলকাতা, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলকাতার মানিকতলায় সঙ্ঘ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে। ৮০-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শনিবার সকালে সঙ্ঘের কার্যালয় কেশব ভবনে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দত্তাত্রেয় হোসবালে বলেন, দেশের ঐক্য, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষা এবং সর্বতোভাবে দেশকে শক্তিশালী করে তোলার জন্য সবারই সংকল্পবদ্ধ হওয়া উচিত। দেশের উন্নয়ন ও স্বাধীনতা সংগ্রামীদের আকাঙ্ক্ষা পূরণে প্রত্যেকেরই অবদান রাখা উচিত। এদিনের অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবসের পবিত্র প্রভাতে, সরকার্যবাহ সকলের কাছে ভারতকে 'বিশ্বগুরু' হিসেবে গড়ে তোলার সংকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভারত এক অবিনশ্বর, সনাতন ও সমৃদ্ধ দেশ। বহু শতাব্দীর পরাধীনতার পর আমরা স্বাধীনতা অর্জন করেছি। বাংলা তথা সমগ্র ভারতজুড়ে অগণিত স্বাধীনতা সংগ্রামী তাঁদের জীবন উৎসর্গ করেছেন। এখন দেশের জাতীয় ঐক্য ও অখণ্ডতা রক্ষার শপথ নেওয়া প্রয়োজন। আমরা সকলেই একই ভারতমাতার সন্তান। এই দিনে আমাদের স্বাধীনতার প্রেক্ষাপটকে সঠিকভাবে অনুধাবন করা, স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী দেশপ্রেমিকদের স্মরণ করা এবং ভারতকে সুসংগঠিত ও আর্থ-সামাজিকভাবে আরও শক্তিশালী করে তোলার সংকল্প গ্রহণ করা একান্ত জরুরি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande